প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 1, 2025 ইং
পাকিস্তানের শুল্কহার দক্ষিণ এশিয়ায় সর্বনিম্ন, ট্রাম্পকে শাহবাজের ‘গভীর কৃতজ্ঞতা’

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে কম শুল্কহার এখন পাকিস্তানের। দেশটির শুল্কহার মাত্র ১৯ শতাংশ। এটি প্রতিবেশী চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারতের তুলনায় অনেকটাই কম। ভারতের ক্ষেত্রে এ হার ২৫ শতাংশ।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দেশটির শুল্কহার ২৯ শতাংশ থেকে কমিয়ে আনার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘গভীর কৃতজ্ঞতা’ জানিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে পাকিস্তানের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, এ চুক্তি (যুক্তরাষ্ট্রের সঙ্গে) অর্থনৈতিক সহযোগিতার এক নতুন যুগের সূচনা করল, বিশেষ করে জ্বালানি, খনি ও খনিজ সম্পদ, তথ্যপ্রযুক্তি, ক্রিপ্টোকারেন্সি ও অন্যান্য খাতে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক জাহান